১০:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা সমস্যায় জর্জরিত মাভাবিপ্রবি স্বাস্থ্যকেন্দ্রটি

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮ | | ২১৩
, টাঙ্গাইল :

নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারটি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা। এ নিয়ে বিশ^বিদ্যালয় শিক্ষাথীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিশ^বিদ্যালয় মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, মেডিক্যাল সেন্টারের ছাদ দিয়ে পানি পড়া, দেয়ালগুলোতে শেওলা জমা, প্রত্যেকটি দেয়ালের রং উঠাসহ নানা সমস্যার বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে ইঞ্জিনিয়ারিং অফিসকে জানালেও তা সমাধানে কোন উদ্যেগই নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। এতে করে দিন দিন বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটির।

পরিবেশবিদ বিশ^বিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল­াহ বলেন, এরকম পরিবেশে ঔষধের সাথে বিভিন্ন অণুজীবের মিথষক্রিয়া ঘটে, যাতে ঔষধের কার্যকরিতা ও গুনাগুন নষ্ট হচ্ছে।

এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রটির সাথে দায়িত্বরতদের স্বাস্থ্যহানি ঘটতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। এমন পরিবেশে ড্রেসিং করালে সংক্রমন হতে পারে বলেও তিনি জানান।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমাদ বলেন, ২০১৬ সালের শুরুতেই ছাদ সংস্কারের কথা জানালে ইঞ্জিনিয়ারিং অফিস তা সংস্কার করেন। কিন্তু এরপরেও ছাদ দিয়ে পানি পড়ে। পরবর্তীতে একই সালের আগষ্টে আরেকটি আবেদন করা হয় এবং তাদের বারবার জানানো হয় কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগ সম্পর্কে তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস বলেন, মেডিক্যাল সেন্টারের ভবনটি অনেক পুরাতন। মেডিক্যাল সেন্টারের আবেদনের ভিত্তিতে আমরা একটি কক্ষ প্যাথলজি সামগ্রী রাখার জন্য সংস্কার ও রং করার সিদ্বান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে ফাইলটি পাঠিয়েছি কিন্তু এখনও তা পাশ হয়ে আসেনি। অনুমোদন পাওয়া গেলে দ্রæত সময়ে কাজের করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি