১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড র‌্যালী এসে সমবেত হয় পরে র‌্যালীটি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোলাপুর) আসনের এমপি তানভির হাসান (ছোট মনির), জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগের সভাপতি শিরাজুল হক আলমগীর সাধারন সম্পাদক এম,এ রউফ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফসহ জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর পর সেখানে প্রতিষ্ঠাতা বার্ষিকীর ৭০ পাউন্ড কেক কেটা হয়। 

এর আগে সকালে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তোবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি