১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩২ জুয়াড়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

সোমবার রাতে টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতল ক্লাব থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ১৯০ টাকা, বিভিন্ন রংয়ের ৪৩৯ টি তাশ, জুয়া খেলার ১৫০ টি কয়েন উদ্ধার করা হয়। 

পরে মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতলাক্লাবে জুয়া খেলা চলছে। পরে সেখানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৩২ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জুয়ারীদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি