১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে

পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | | ২০৬
, টাঙ্গাইল :

শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার ২২০টি পুজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকগণের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।

বুধবার সকালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে মির্জাপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্র্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পোদ্দার সম্পাদক পীযুষ কান্তি নন্দ, সাংবাদিক নিরঞ্জন পাল প্রমুখ।

সভায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২২০টি পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকগণসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি