০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সনাক ও টিআইবি’র বিতর্ক প্রতিযোগিতা

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | | ৫১৬
, টাঙ্গাইল :

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই প্রত্যয়’ আর “বিতর্কে ঋদ্ধ হোক নৈতিকতার মানসলোক” শ্লোগানে স্কুল পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক গ্র“প চ্যাম্পিয়ান হয়েছে।

রোববার দুপুরে মধুপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিতর্কের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে রানার আপ হয়েছে রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী গ্র“প।

সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র উদ্যোগে সপ্তাহ ব্যাপি দুর্নীতি বিরোধী ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের বিতার্কিকরা বিতর্কে অংশ নেয়। ফাইনাল পর্বে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিই বাংলাদেশ উন্নয়নের একমাত্র অন্তরায়”। মডারেটর ছিলেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক সুনীল কুমার মজুমদার ও বিচারক ছিলেন অধ্যক্ষ আলী আকবর, সহকারি অধ্যাপক একেএম সায়্যেদুর রহমান ও আব্দুস সবুর।

সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনির সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন সনাক সহসভাপতি সাংবাদিক এস.এম শহীদ, সদস্য আব্দুল মালেক বিএসসি, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।সনাক সভাপতি অনুষ্ঠানে বিতার্কিকসহ উপস্থিত বিভিন্ন বিদ্যালযের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সনাক ও ইয়েস সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ বাক্য করান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি