১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সভাপতি মজনু, সম্পাদক হারুন

মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ২য় বারের মত সভাপতি পদে মোহাম্মদ মফিজুল ইসলাম (মজনু) ও সাধারণ সম্পাদক পদে সাদৎ-আল-হারুন নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে বিশ^বিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেন ২৮ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৪ জন।

সহ-সভাপতি পদে মুহাম্মদ ইপিয়ার হোসেন ও ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, সহঃ সাধারন সম্পাদক পদে মোহাম্মদ রফিকুল ইসলাম (মির্জা), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ জামিল খান এবং সদস্য পদে মোঃ ফারুক হোসে, মোঃ সামছুল আলম (শিবলী), মোহাম্মদ আব্দুর রফিক, মোহাম্মদ নজরুল ইসলাম (মুক্তা) ও মুহাম্মদ নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  

বিনা প্রতিদ্বন্ধিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে এম. এ আজাদ সোবহানী আল ভাসানী এবং মহিলা সম্পাদক পদে সোনিয়া পারভীন নির্বাচিত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ গোলাম মওলা এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি