১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

প্রথমে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী গোলাম আজম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান আনছারী প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি