১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চাল আটক, থানায় মামলা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন (২০ এপ্রিল) মঙ্গলবার বিকালে আলমনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল আটক করেছেন।

এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, আলমনগর মোড়ে গ্রামবাসিরা ফেয়ার প্রাইজের এক ভ্যান অবৈধ চাল আটক করে প্রশাসনকে খবর দেন। পুলিশসহ সেখানে গেলে ভ্যান চালকের তথ্য মোতাবেক আলমনগর মধ্য পাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা অবৈধ চাল আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।

আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

ওসি মোশাররফ হোসেন জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি