১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বদলে যাচ্ছে টাঙ্গাইলের জেলা প্রশাসন

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ | | ১২৪২১
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসনের গুরুত্বপূর্ন পদ গুলোতে পরিবর্তন আসছে। প্রশাসনের ২৬৭ সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে সরকার পদোন্নতি দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের গুরুর্ত্বপূর্ণ পদের চারজন কর্মকর্তা রয়েছেন।

এদিকে বেশ কিছুদিন আগেই টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন যুগ্ম সচিব পদে পদোন্নতি পান।

রোববারের পদোন্নতির আদেশ জারির মধ্যে দিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের জেলা প্রশাসক পদ সহ গুরুত্বপূর্ন অন্য চারটি পদেও আসছে নতুন মুখ।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৫৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকার ১৭ নম্বরে রয়েছে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, ৩৬ নম্বরে রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, ১১০ নম্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো: মখলেছুর রহমান, ১৫৯ নম্বরে রয়েছে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মাৎ মমতাজ বেগম।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এক নজরে টাঙ্গাইল জেলা প্রশাসনের চার কর্মকর্তা :

মুহাম্মদ আনোয়ার হোসেন
২২তম বিসিএস এর মধ্যে দিয়ে প্রশাসনে যোগদান করেন মুহাম্মদ আনোয়ার হোসেন। বরিশালের উজিরপুর উপজেলার বাহের ঘাট এর সন্তান মুহাম্মদ আনোয়ার হোসেন টাঙ্গাইলের যোগদান করেন ২৫ মার্চ ২০১৫ সালে। সবশেষ তিনি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে কর্মরত রয়েছেন।

মুনিরা সুলতানা
২২তম বিসিএস এর মধ্যে দিয়ে প্রশাসনে যোগদান করেন মুনিরা সুলতানা। দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এর সন্তান মুনিরা সুলতানা টাঙ্গাইলের যোগদান করেন ১০ জুন ২০১৫ সালে। সবশেষ তিনি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত রয়েছেন।

মো: মখলেছুর রহমান
২২তম বিসিএস এর মধ্যে দিয়ে প্রশাসনে যোগদান করেন মো: মখলেছুর রহমান। নাটোরের বঙ্গঁজল এর সন্তান মো: মখলেছুর রহমান টাঙ্গাইলে যোগদান করেন ২৮ ফেব্র“য়ারী ২০১৬। সবশেষ তিনি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দূর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালন করেছেন।

মোছাম্মাৎ মমতাজ বেগম
২২তম বিসিএস এর মধ্যে দিয়ে প্রশাসনে যোগদান করেন মুনিরা সুলতানা। ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বনখির্দ্দা এর সন্তান মোছাম্মাৎ মমতাজ বেগম টাঙ্গাইলের যোগদান করেন ২ ডিসেম্বর ২০১৫ সালে। সবশেষ তিনি টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি