০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সভাপতি শাহীন, সম্পাদক নাজমুল

মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ জুলাই ২০২১ | |
মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. শাহীন ও সাধারন সম্পাদক নাজমুল। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদে শিক্ষক সমিতির তিন বারের সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী সদস্য, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনকে সভাপতি এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: নাজমুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডা. এস. এ মালেক স্বাক্ষরিত ’বঙ্গবন্ধু পরিষদ’ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।

নব-গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ড. এস. এ মালেক স্যারকে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ মাভাবিপ্রবি শাখার সকল সদস্য কাধে কাধে মিলিয়ে কাজ করে যাবে। বঙ্গবন্ধু পরিষদ মাভাবিপ্রবি শাখাকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

নব-গঠিত কমিটির সাধারন সম্পাদক মো: নাজমুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনা ও ড.এস এ মালেক স্যারকে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে সদা সচেষ্ট থাকব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি