০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মরার উপক্রম বঙ্গবন্ধুর রোপনকৃত আমগাছ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপনকৃত আমগাছের বড়বড় বেশ কয়েকটি ডাল কাটার খবর পাওয়া গেছে। উপজেলার দোখলা রেঞ্জ অফিসের নিকটেই রেষ্ট হাউজের পাশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত আমগাছটির ডালপালা কেটে বিক্রি করা হয়েছে। এমনভাবে ডাল কাটার ফলে ঐতিহাসিক গাছটি এখন মরার উপক্রম বলে অনেকেই অভিযোগ করেছে।

এছাড়া অভিযোগ উঠেছে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মানিক মিয়া তার লোকজন দিয়ে গাছটির ডাল কেটে বিক্রি করেছেন। ঐতিহাসিক ওই গাছটির ডাল কাটায় মধুপুরের সব মহলে তোলপাড় চলছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মধুপুরের অরণখোলা মৌজায় সংরক্ষিত বনভূমিতে ১৯৬২ সনে নির্মিত বন বিশ্রামাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পূণ্য স্মৃতিবহ। ১৯৭১ সনের ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিনদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সর্বশেষ এই বন বিশ্রামাগারে অবস্থান করেছিলেন। বাংলাদেশের সংবিধান রচনার সাথেও এই বন বিশ্রামাগারের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে স্মৃতি ফলক দিয়েছেন বন বিভাগ।

স্থানীয় দোকান্দার মো. খোরশেদ আলম (৬০) বলেন, দির্ঘ ১৫-২০ বছর যাবৎ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানের ৫০-৬০ গজের মধ্যে দোকান্দারী করি। পূর্বশুরীদের মূখে শোনেছি বঙ্গবন্ধু নিজ হাতে ঔই আমগাছটি রোপণ করেছিলেন। আমগাছের ডাল এভাবে কাটায় খুব কষ্ট পেয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বর্তমান রেঞ্জার মানিক মিয়ার অন্তরে বঙ্গবন্ধুর প্রতি কোন প্রকার দরদ নেই। টাকার জন্য তিনি সব করতে পারেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, বঙ্গবন্ধুর নিজ হাতে রোপনকৃত আমগাছের ডাল কাটার দূর্সাহস বন কর্মকর্তা কোথায় পেলেন? এ ব্যাপারে শীঘ্রই স্থানীয় এম.পি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

দোখলা রেঞ্জ কর্মকর্তা মানিক মিয়া জানান, বন বিশ্রামাগারটি সংস্কার করা হবে। ঔই স্তানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ এবং ফুলের বাগান করা হবে। এই জন্য ডিএফও স্যার শ্রমিকদের গাছের ছোট ছোট ডাল ও পাতা কাটতে বলেছিলেন। কিন্তু ঔইদিন আমি টাঙ্গাইলে থাকায় শ্রমিকরা কিছু কাঠের লোভে পড়ে বড় কয়েকটি ডাল কেটে ফেলেছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি জানান, ঔই স্তানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ করার জন্য নাকি ছোট কয়েকটি ডাল কাটার কথাছিল, কিন্তু ভুলে শ্রমিকরা বড় ডাল কেটে ফেলেছে। গাছটি মারা যাবে কিনা দেখার জন্য আমি কৃষি কর্মকর্তাকে পাঠাব। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে জেলা বন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ খান বঙ্গবন্ধুর নিজ হাতে রোপনকৃত আমগাছের বড় বেশ কয়েকটি ডাল কাটার নির্দেশের কথা অস্বীকার করে বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি