০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে আরো ১ পুলিশ করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা শেরপুর জেলার শ্রীবর্দি থানার এক পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বয়স আনুমানিক (৪৮)।

তার গ্রামের বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের বলিখন্ড গ্রামে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালিহাতী থানা কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিহাতী থানা সূত্রে জানা যায়, গত ১২ মে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দেয়। পরে গত ১৬ মে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে গত ১৮ মে রাতে শ্রীবর্দি থানা থেকে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের বলিখন্ড গ্রামে চলে আসে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, আমরা জানার পর গতকাল (১৯ মে) তার বাড়ি লকডাউন করে দেই।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ১৯ মে রাতে বিষয়টি জানার পর আজ বুধবার (২০ মে) সকালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমানের নির্দেশে স্বাস্থ্য পরিদর্শক প্রাণ বল্লভ মোদক ওই পুলিশ কনস্টেবলের বাড়ি সহ মোট ৪ টি বাড়ি লকডাউন করে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি