০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুইগ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায়

সখীপুরে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | | ৮৬৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে যুবদলের দুইগ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ জারি করেছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী।

জানা যায়, সখীপুর উপজেলার পৌর শহরের ৩নং ওয়ার্ড এলাকায় শুক্রবার বেলা ১১টার সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গ্রুপ সমাবেশের ডাক দেয়। ঠিক একই সময় ও স্থানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব গ্রুপ সমাবেশের ডাক দেয়। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়।

এ ঘটনায় ফৌজদারি কার্যবিধি ১৪৪/১ ধারার ক্ষমতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ৪শ’ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকডোল পিটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রসস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বেআইনী অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আদেশে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি সবকিছুই নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি