১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবনির্বাচিত সাংসদ টিটুকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

মাসুদ রানা, নাগরপুর  | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরের নব নির্বাচিত সাংসদ আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। 

শুক্রবার সকালে উপজেলার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ আহসানুল ইসলাম টিটু । 

এসময় তিনি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সহযোগীতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আহসানুল ইসলাম টিটু নাগরপুরের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, থাকবো।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুস মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি হামিদুর রহমান ঝন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আসাব মাহমুদ, মুলতান উদ্দিন আহম্মদ, দাউদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক বাবু, বিভিন্ন টিভি মিডিয়া ও পত্রিকার সাংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি