১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তী উদযাপন উপলক্ষে জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহনে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সকালে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের।

টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। 

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস. এম ফেরদৌস আহমেদ, টাঙ্গাইল আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখারুল অনুপম প্রমুখ। 

উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘাটাইল প্রেসক্লাব বনাম দেলদুয়ার প্রেসক্লাব।

এ টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলা প্রেসক্লাব অংশ নিচ্ছে অংশ গ্রহনকারী দল, টাঙ্গাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, দেলদুয়ার প্রেসক্লাব, মির্জাপুর প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, বাসাইল প্রেসক্লাব, সখীপুর প্রেসক্লাব, ভুয়াপুর প্রেসক্লাব, ও নাগরপুর প্রেসক্লাব।

আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট খেলার প্রতি ইনিংসে ২০ ওভার করে অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি