১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন টিটু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

রোববারের সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী হিসাব কমিটি গঠনের প্রস্তাব দেয়। পরে প্রস্তাবটি ডেপুটি স্পিকার ভোটে দিলে তা কন্ঠ ভোটে পাস হয়।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম বিরোধী দল থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে সভাপতি করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মহিউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আফসারুল আমীন, শহীদুজ্জামান সরকার, উবায়দুল মোক্তাদির চৌধুরী, সালমান এফ রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মনজুর হোসেন ও মোস্তফা লূৎফুল্লাহ।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বার্ষিক আর্থিক হিসাব পরীক্ষা করা সরকারী হিসাব কমিটির মূলকাজ। এ ছাড়া সরকারের নির্দিষ্ট করণ হিসাব ও এ সম্পর্কে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দেওয়া প্রতিবেদন পরীক্ষা করা এবং কোন অর্থ বছরে কোন কাজের জন্য সংসদে মঞ্জুর হওয়া অর্থের চেয়ে বেশী অর্থ খরচ হলে কি পরিস্থিতিতে এই অতিরিক্ত খরচ হয়েছে তা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা এই কমিটির কাজ। 

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি কে গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করায় নাগরপুর-দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি