১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দানবীর আরপি সাহা ও তার ছেলের অপহরণ মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু

জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জুন ২০১৬ | | ৩২০৭
, টাঙ্গাইল :

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে মুক্তিযুদ্ধের সময় অপহরণের ঘটনার তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রোববার তদন্ত সংস্থার সদস্য ও মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান কুমুদিনী হাসপাতাল ও মির্জাপুর গ্রাম পরিদর্শন করে স্বাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। তাঁর সঙ্গে তদন্তকারী দলের অপর সদস্য রুপল চন্দ্র দাস ছিলেন।

কুমুদিনী কল্যাণ সংস্থার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দী, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা তাঁদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আন্তাজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে। আজই প্রথম আনুষ্ঠানিকভাবে মামলার তদন্ত করার জন্য আমরা এখানে এসেছি।

১৯৭১ সালের ৭ মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে নারায়ণগঞ্জের খানপুর এলাকার সিরাজউদ্দৌলা রোডের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। রণদা প্রসাদ সাহা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা।

মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, আজই প্রথম আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তখনকার সময়ে যারা জীবিত আছেন তাদের জিজ্ঞাসাবাদ করে জবান বন্দি রেকর্ড করছি।

রণদা প্রসাদ সাহা ‘কুমুদিনী ডিসপেনসারি’ প্রতিষ্ঠা করেন। পরে সেটিই কুমুদিনী হাসপাতাল নামে পূর্ণতা লাভ করে। এ ছাড়া তাঁর প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামে ‘ভারতেশ্বরী বিদ্যাপীঠ’ স্থাপন করে এই অঞ্চলে নারী শিক্ষার সুযোগ করে দেন। এটি ১৯৪৫ সালে ভারতেশ্বরী হোমসে রূপলাভ করে।


১৯৪৩ সালে টাঙ্গাইলে কুমুদিনী কলেজ প্রতিষ্ঠা করেন। বাবার নামে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ স্থাপন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি