১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনে জনপ্রসাশন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রসাশন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। 

শুক্রবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন এ মসজিদে জুমআর নামাজ আদায় শেষে পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শন শেষে তিনি বলেন, “এই পবিত্র মসজিদে জুম্মার নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ।অসাধারণ সৌন্দর্য্যমন্ডিত দৃষ্টিনন্দন মসজিদটি আমার দেখা সবচেয়ে নান্দনিক। দেশের সবস্থান থেকে মানুষজন দলে দলে এখানে আসছেন। মহান আল্লাহ সুবহান তা আলা আমাদের সকলকে কবুল করুন। মসজিদ নির্মাণ ও খেদমতে যারা আসেন তাদের সকলের জন্য দোয়া করি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আতাউল গণি, স্থানীয় এমপি ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, ইউএনও পারভেজ মল্লিক ও মসজিদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। 

উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য, সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শনার্থীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি