০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা হাবিব 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব। 

বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন। সদর আসনে প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়ন পত্র জমা দিলেন।

বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় সদস্য ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন,আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। 

উল্লেখ্য, অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব বাংলাদেশ সুপ্রীম কোর্টেও আইনজীবী। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কমিশনার ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি বিএনপি থেকে এসে স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ নামে একটি ব্যানারে ১৪ নভেম্বর বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেন। এরপর তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয়। পরে খন্দকার আহসান হাবিব নিজ এলাকা টাঙ্গাইলে এসেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সেইসাথে নির্বাচনের অংশ হিসেবে শুরু করেছেন গণসংযোগ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি