১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যাগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

পরে শহীদ স্মৃতি পৌর উদ্যাগে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুর্নরায় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে এসে শেষ হয়।  

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ ও শাজাহান আনসারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা কমান্ডার, মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।    

পরে বিকালে শহীদ স্মৃতি পৌর মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি