০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষির্কী ২০২০ উদ্যাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিপালন করা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্যবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্যবিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়াও শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ,কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বিশ্যবিদ্যালয় শাখা ছাত্রলীগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া করা হয়। 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৃক্ষ রোপণ কর্মসুচির অয়োজন করেন এবং অফিসার্স এসোসিয়েশন করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদেও জন্য কর্মকর্তাদের এক দিনের বেতনের অংশ চেকের মাধ্যমে হস্তান্তর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন ও চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। এসময় সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি