১১:৩৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ভোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে মঙ্গলবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  ৩ দিনব্যাপি  ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্ভোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুন নাহার, টাঙ্গাইলের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান, বাসাইল কলেজের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলায় অংশ গ্রহনকারী ক্ষুদে বিজ্ঞানীদের  নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।

এবারের বিজ্ঞান মেলায় ৬টি স্কুল, ১টি মাদ্রাসা এবং ৩টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে। 

উল্লেখ্য যে, ৮ জানুয়ারি, বুধবার সকাল ১১টায় উক্ত মেলা প্রাঙ্গঁনে হাজার হাজার শিক্ষার্থীর অংশ গ্রহনে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি