১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সন্তোষ থেকেই আলো ছড়িয়ে পরবে সারাদেশে -ড. কামাল হোসেন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা। তিনি রাজনীতিতে প্রেরণা যুগিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর গুরু ছিলেন। আমরা বিশ^াস করি এই সন্তোষ থেকেই অনুপ্রেরণার আলো ছড়িয়ে পরবে সারাদেশে।

ভাসানীর ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সন্তোষে ঐক্যফ্রন্ট আয়োজিত সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শনিবার সকাল থেকেই মাওলানা ভাসানীর অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষ মাজার প্রাঙ্গন।

সকাল সাড়ে ৭ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু হয়। 

এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, বিএনপি, জেলা জাতীয় পার্টি, টাঙ্গাইল প্রেসক্লাব, ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন এর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, গন ভোজসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর আপোষহীন ভূমিকা কে সর্বস্তরের মানুষ শ্রদ্ধার সাথে স্মরন করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি