০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের গোপালপুর উপ-কমিটির কল্যাণ তহবিলের টাকা বিতরণ উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । 

২ নভেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় গোপালপুর বাস টার্মিনালে, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লাল মিয়া এর সভাপতিত্বে, বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আশরাফুল কবির আজাদ এর সঞ্চালনায়। দুইজন পঙ্গু শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা বিতরণ করা হয়। 

এবং মেয়ের বিবাহ তহবিল, ছেলে মেয়েদের শিক্ষা তহবিল ও শ্রমিকদের চিকিৎসা তহবিলের, জন্য এমপি মহোদয় এক লক্ষ টাকা প্রদান ও শ্রমিকদের ড্রেস, আধুনিক বাস টার্মিনাল সহ, ভালো করে সংস্কার করে করবেন এই ঘোষণা দেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবু চিত্ত রঞ্জন সরকার, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সভাপতি এইস এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সকল শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি