১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা- প্রাথমিক ও গণশিক্ষা সচিব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা।  এদেশে বহু নেতা ও মহীয়ষী মানুষ জন্ম গ্রহণ করেছেন।  এরা বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা না।  ১৯৭১ সালে শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখেছেন।  বঙ্গবন্ধুর মতো স্বপ্ন দেখতে হবে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট, কোচিং ও গাইড বইয়ের ব্যবসার কোন সুযোগ নেই।  এ বিষয়টি মনিটরিং এর মাধ্যমে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নিবেন।

তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, সব বিষয়ে শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।  সেজন্য মা-বাবা, শিক্ষকমন্ডলী ও কমিটির সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।  সকলের প্রচেষ্টার মাধ্যমে আজকের শিশুরাই ২০৪১ সালের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান।  এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাগ্যবান, তারা আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।

সকাল নয়টার দিকে সচিব বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে পৌছান।  সেখানে বিদ্যালয়ের মিউজিয়াম ঘুরে দেখেন।  এগারোটার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

বেলা বারটার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা ও সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময় সভা করেন।

সভায় শিক্ষার মান উন্নয়ন পরিকল্পনা পদ্ধতি এবং ভবিষ্যৎ করনীয় বিষয়ে বিষদ আলোচনা করেন সচিব আকরাম-আল-হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব ড. এ এফ এম মনজুর কাদির, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভুঁইয়া।  

এসময় অন্যান্যদের মধ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ আলোচনায় অংশ নেন।  পরে সচিব শুভূল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি