১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় ক্রীড়া ক্ষেত্রেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে : আবুল কালাম আজাদ লিটন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ক্রীড়া ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করে খেলাধুলার ব্যবস্থা করা, জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গ্লোডকাপ প্রতিযোগিতার আয়োজন, নারীদের জন্য জাতীয় ভাবে পৃথক ক্রিকেট ও ফুটবল দল গঠন করা হয়েছে। ফলে ছেলেদের পাশাপাশি দেশের নারীরাও আজ বিশ্ব দরবারে বিভিন্ন খেলায় প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন। 

শনিবার বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা প্রিমিয়ার ফুটবল লীগের খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যার্শী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ। 

খেলা শেষে প্রধান অতিথি আবুল কালাম আজাদ লিটন বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি