০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগের মনোনয়ন কিনলেন কারাবন্দী সাংসদ রানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন কারাবন্দী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমানুর রহমান খান রানা।

শনিবার সকালে তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র কিনেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিং ও সংসদ সদস্যর এপিএস আসিফ সিদ্দিকী। 

এসময় আরো উপস্থিত ছিলেন সাংসদের পিতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ¦ আতোয়ার রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজীভ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ সমর্থকরা।

সাংসদ রানার এপিএস আসিফ সিদ্দিকী মনোনয়ন কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমানুর রহমান খান রানা। তিনি ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসর্মপন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি