০৭:১৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে ঘুরে ঘুরে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন।  মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর, খানুরবাড়ি, চিতুলিয়াপাড়া, গোবিন্দাসী গ্রামের শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।  এছাড়া গোবিন্দাসী-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের পাশে বসবাসকারী হতদরিদ্রদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। 

কম্বল পাওয়া কুকাদাইর গ্রামের রাবেয়া বলেন, খুবই শীতের কারণে সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়েছিলাম।  এসময় একজন ডেকে বলে আপনাদের কম্বল দেয়া হবে।  পরে দেখি ইউএনও কম্বল নিয়ে বাড়ির উঠানে দাড়িয়ে আছে। তিনি এসে কম্বল শরীরে জড়িয়ে দিলেন। 

গোবিন্দাসীর সুইপার কলোনীর উজ্জল বলেন, আমরা অতিদরিদ্র মানুষ।  রাস্তার পাশে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছি।  রাতে দেখি গাড়ি থামিয়ে কম্বল নিয়ে বাড়ির সামনে হাজির হয়েছেন ইউএনও মেডাম।  পরে এসে আমাদের মাঝে কম্বল বিতরণ করলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি