১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী নির্যাতন নির্মূলকরণে র‌্যালী ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬ | | ২১১
, টাঙ্গাইল :

“রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভাল” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে টাঙ্গাইলে র‌্যালী ও মানববন্ধন হয়েছে।

বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে ও ব্র্যাকের সহযোগিতায় নারী নির্যাতন নির্মূলকরণে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন সুলতানা, জেলা শিশু একাডেমির সংগঠক মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের টাঙ্গাইল প্রতিনিধি মুনির হোসাইন, নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, সেতু এর পাবলিকেশন অফিসার পঙ্কজ সরকার পিনু, ডেমোক্রেচি ওয়াচের জেলা সমন্বয়কারী শামীম আল মামুন, প্রোগাম অফিসার মো. জাহাঙ্গীর আলম, মানব প্রগতি সংঘ নির্বাহী পরিচালক মাহ্মুদা শেলী, বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রশাসক মীর গোলাম নবী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি বেগম শামসুন নাহার, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। কাবিন ছাড়া কোন প্রকার বিবাহ হবে না। সকলকে সচেতন হতে হবে এবং সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নারীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে পৌর উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও র‌্যালীতে অংশ নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় টাঙ্গাইল জেলা শাখা, ব্র্যাক, মানব প্রগতি সংঘ, শিশু একাডেমি, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা, ডেমোক্রেচি ওয়াচ, সেতু, নিজেরা করি, ব্লাস্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি