১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামী বিতর্কে বাদ লিপি

সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন মমতা নেহা লাভলী

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাইলের মেয়ে খন্দকার মমতা নেহা লাভলী। এর আগে পূর্বের মনোনয়ণ তালিকা থেকে স্বামী বির্তকে শিরিনা নাহার লিপির মনোনয়ন বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে শিরিনা নাহার লিপিকে বাদ দেওয়া হয়েছে।

দলীয় সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পাওয়া খন্দকার মমতা নেহা লাভলী বিষয়টি টাঙ্গাইল২৪.কম কে নিশ্চিত করেছেন। তিনি এসময় ব্ঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সূত্রে জানা গেছে, শিরিনা নাহার লিপির পরিবর্তে টাঙ্গাইল থেকে মমতা নেহা লাভলীকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি টাঙ্গাইল সরকারী কুমুদিনী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তার বাবার বাড়ী টাঙ্গাইল পৌরশহরের ছয়আনী বাজার এলাকায়।

টাঙ্গাইলের মেয়ে খন্দকার মমতা নেহা লাভলী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে মনোনয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বংশাই টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক ও টাঙ্গাইল২৪.কম এর প্রধান সম্পাদক তপু আহম্মেদ, বংশাই কমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান পলাশ আল মাসুদ, বংশাই টেলিভিশনের সম্পাদক মোঃ আশিকুর রহমান পলাশসহ বংশাই ও টাঙ্গাইল২৪.কম পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি