১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে উপবাস, পুজার্চ্চনা, আলোচনা সভা, শোভাযাত্রা ও ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। 

এ উৎসব উপলক্ষে ২ সেপ্টেম্বর রোববার সকালে সাবালিয়া আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

ইস্কন (টিডিসি) এর সভাপতি বিশ্বনাথ সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট টাঙ্গাইলের সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার, পৌরসভার কাউন্সিলর ওবায়েদুল করিম (বাবলু) প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইস্কন (টিডিসি) এর সাধারণ সম্পাদক শ্রীধর দাস। এসময় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গনে ফিতা কেটে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 

শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবালিয়া ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। 

এসময় শোভাযাত্রায় অতিথিবৃন্দ এবং হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইল বড়কালিবাড়ী ও ছোট কালিবাড়ীসহ জেলার বিভিন্ন মন্দিরে এই উৎসব পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি