১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ | | ৩৪২
, টাঙ্গাইল :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামান্য ও ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এ স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

রং-বেরঙ্গের পোশাক পরে ব্যানার, ফেস্টুন, ক্যাপ, পতাকা ও বাদ্য যন্ত্র নিয়ে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্তর হতে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এটিএম ফরহাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: আবু সামা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনর্চাজ কেএম কাউসার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, আজিজুর রহমান আজিজ, নূরুল ইসলাম নান্নু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজ উদ্দিন, যুবলীগ নেতা সরকার বাদল, কৃষকলীগ নেতা হযরত আলী, ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল প্রমুখ।

৭ই মার্চের ভাষন প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১ম স্থান অধিকারী জাবিদ ওয়াসিফ জিদান মঞ্চে বঙ্গবন্ধুর ভাষণ অনুকরণ করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি