০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫৭ জনকে প্রায় ২৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিলেন এমপি শুভ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জটিল রোগে আক্রান্ত ৫৭ জন রোগীকে ২৮ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ চেক বিতরণ করেন তিনি। শনিবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকারভোগীদের মধ্যে অনুদানের এই চেক বিতরণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ বক্তৃতা করেন। 

খান আহমেদ শুভ এমপি’র একান্ত সহকারী (এপিএস) আসিফ অনিক জানান, উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

খান আহমেদ শুভ বলেন, এ আসনের সর্বস্তরের মানুষ ভালোবেসে বিপুল ভোটের ব্যবধানে আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে ঋনী করেছে। সেবার মধ্য দিয়ে তাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করার চেষ্টা করে যাবেন বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি