১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্থগিতকৃত বাসাইল পৌরসভা নির্বাচন ৩০ জুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থগিতকৃত পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন আগামি ৩০ জুন অনুষ্ঠিত হবে।

রোববার (৩ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। পরে বিকালে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামি ৭ জুন মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ। আগামি ১৪ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আগামি ৩০ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরআগে বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪০০। পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫ এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯টি এবং ভোট কক্ষ ৫৩ টি। 
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। পরে এই পৌরসভার নৌকার প্রার্থী আব্দুর রহিম স্থগিতের উপরে আপিল করেন। আপিল শুনানি শেষে আপিল বিভাগ পূর্বের আদেশটি স্থগিত করেন এবং নির্বাচন কমিশনকে নির্বাচন করার নির্দেশ দেয়। পরে নির্বাচন কমিশন রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।

তিনি বলেন, বিগত নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করছি বাসাইল পৌরসভার নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি