১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে আ’লীগ নেতাকে জবাই করে হত্যা

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬ | | ২৪৬১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদকে জবাই করে হত্যা করা হয়েছে।

নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে জবাইকৃত লাশ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার ভারই গ্রামে এই ঘটনা ঘটে। সে ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার ভারই গ্রামের রকিবুল ইসলাম ফরিদ টাঙ্গাইল-ভূঞাপুর রোডের কাগমারাীপাড়া এলাকায় একটি ডাল এর মিলে কাজ শেষে সোমবার রাতে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানে থাকাবস্থায় তার স্ত্রীর সাথে মোবাইলে কথাও বলেছিলেন তিনি। এরপর আর বাড়ি ফিরেননি। ওই রাতেই তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে জবাই করা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ জানান, রকিবুল ইসলাম ফরিদ সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুব ভাল মানুষ ছিলেন। কে বা কারা তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।

সঠিকভাবে তদন্ত করে এ হত্যার সাথে জড়িত দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবীও জানা তিনি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি