১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর কয়েকদিন পরেই মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদে সন্তানদের মুখে হাসি ফোটাতে অভিভাবকরা করোনা ঝুকি মাথায় নিয়ে বাইরে বের হচ্ছেন। 

উপজেলার ২৮ নং নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের যে সকল অভিভাবক করোনা মোকামিলায় কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে ঈদ উপহার নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ মে ) সকালে বিদ্যালয়ের শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিলা বিদ্যুৎসাহীর আর্থিক অনুদানে বিদ্যালয় চত্বরে ৫৭ জন শিক্ষার্থীর কর্মহীন অভিভাবকদের ঈদ উপহার বিতরণ করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজাপতি রাজবংশী বলেন, আমাদের এই বিদ্যালয়টিতে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা অধ্যয়ন করে। করোনা মোকাবিলায় আজ তাদের অভিভাবকদের উপার্জন বন্ধ হয়ে গেছে। করোনা ভাইরাসের মহামারির দূর্যোগে যাতে এই বিদ্যালয়ের কোমলমতি শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা তাদের জন্য ঈদ উপহার প্রদানের ব্যবস্থা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, ২৮ নং নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন তালুকদার সহ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক, কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি