১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্নানোৎসবে হাজার হাজার পূর্ণ্যাথীর ঢল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ মার্চ ২০১৮ | | ৬০
, টাঙ্গাইল :

“হে লৌহিত্য আমার পাপ হরণ করো’- এই মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীতে স্নান করছেন। এর মাধ্যমে জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্ত হবেন এমনটাই বিশ্বাস নদে স্নান করতে আসা হাজার হাজার পূর্ণ্যাথীদের।

রোববার ভোর থেকে শুরু হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি যমুনা নদীতে স্নানোৎসবে হাজার হাজার পূর্ণ্যাথীর ঢল নেমেছে। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

স্নানোৎসব শুরু হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।

স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পূর্ণ্যাথীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পূণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। আগত পুণ্যার্থীরা উৎসবের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পাশ্ববর্তি জেলা সিরাজগঞ্জসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা নদে আসেন।

স্নান উৎসবকে কেন্দ্র করে স্নান ঘাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি বাবলু হালদার জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় যমুনা নদে স্নান করতে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় স্নানোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পুন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, যমুনা নদীতে স্নানোৎসবে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটেছে। প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্নান ঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি