১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

নাগরপুরে ৩টি অবৈধ ড্রেজার জব্দ

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ৩ টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহি আফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ড্রেজার নদীতে বসিয়ে বালু উত্তোলন করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী মঙ্গলবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মাঝুটিয়া গ্রামের ধলেশ্বরীর শাখা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ওই নদী থেকে তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক আমরা তাদের আইনের আওতায় আনব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি