০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ৩ টি ইউনিয়নের ৯৬ জন কৃষকের মাঝে করলা,লাউ,মূলা, লালশাক, ডাটা,কলমি শাক, পুঁইশাক ও পেঁপে বীজ বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার জানান, উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ৩৫২ জন কৃষক সবজি বীজ এবং বেড়া বাবদ ১ হাজার টাকা, আন্তপরিচর্যা বাবদ ৫০০ টাকা এবং জৈব ও অজৈব সার বাবদ ৪৩৫ টাকা মোট ১৯৩৫ টাকা করে কৃষকরা তাদের মোবাইল একাউন্টের মাধ্যমে পাবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি