১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চার লাখ তালগাছ রোপণের উদ্যোগ মির্জাপুর ইউএনও’র

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | | ১০০
, টাঙ্গাইল :

একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে আলোচিত হয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীন। এরই ধারাবাহিকতায় এবার একযোগে এ উপজেলায় তালগাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

‘লাগাই তাল বৃক্ষ প্রিয়সী মির্জাপুরে মরণ ভীতি হারিয়ে যাক চির তরে’ এই শ্লে¬াগান নিয়ে আগামী ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় একযোগে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ওই দিন উপজেলার ১৪টি ইউনিয়ন একটি পৌরসভায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।

কর্মসূচিকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যা”েছন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করে যা”েছন।

তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ইউএনও ইসরাত সাদমীনের পরিকল্পনার প্রশংসা করে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, শুরু থেকেই ইউএনও একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচিত হয়েছেন। একযোগে সারা উপজেলায় চার লাখ তালবৃক্ষ রোপণ কর্মসূচি তার আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উপজেলায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে। একাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি