১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসা এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে দলটির নেতারা। পথসভা শেষে একটি বিশাল পদযাত্রা মিছিল বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জের মোড়ে গিয়ে শেষ হয়। 

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির,জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ জেলা যুবদল,ছাত্রদল,মহিলাদল,তাঁতীদল,শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলার বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি