১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘুষ গ্রহণকালে ভূমি অফিসের নায়েব আটক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | | ৩২২৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি কার্যালয়ের গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলীকে ঘুষ গ্রহণ কালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল তাকে আটক করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, স্থানীয় এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসে হানা দেয়। এসময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনছার আলীকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো বলেন, অভিযোগকারী তার পৈত্তিক সম্পত্তি নামজারী (খারিচ) করতে সরকারী ফি জমা দিলেও তা সুরাহা করতে পাচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে আনসার আলীর মাধ্যমে তিনি হয়রানীর শিকার হয়েছেন। এক পর্যায়ে ওই ব্যক্তির নিকট নায়েব আনছার আলী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ব্যক্তি ঘুষ না দেয়ার প্রত্যয়ে আমাদের সাথে যোগাযোগ করে।

পরে আমাদের পরামর্শ মোতাবেক পাঁচ হাজার টাকায় রফা করেন নায়েবের সাথে। বৃহস্পতিবার ঘুষ প্রদানের দিন ধার্য করা হলে দুদকের একটি দল গোপনে ওই অফিসে ফাঁদ পাতে। এসময় ঘুষ গ্রহণের পর তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে ইতোপূর্বের অসংখ্য অভিযোগ রয়েছে। আনসার আলী দীর্ঘ ৮ বছর ধরে একই অফিসে কর্মরত ছিলো। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি