০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্তদের আর্থিক সাহায্য প্রদান

আইইবি টাঙ্গাইল উপকেন্দ্রের মানববন্ধন

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | | ১৬৭
, টাঙ্গাইল :

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) টাঙ্গাইল উপকেন্দ্রের উদ্যোগে মানববন্ধন ও বন্যা দূর্গতদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

শনিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল এলজিইডি ভবনের সামনে মানববন্ধন করা হয়।

পরে টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নের ২শত ২৫টি বন্যা দূর্গত পরিবারের মধ্যে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

আর্থিক সাহায্য হিসেবে প্রত্যেক পরিবারকে ১ হাজার ২শত টাকা করে প্রদান করা হয়। এছাড়া সকালে টাঙ্গাইল এলজিইডি ভবনের সভাকক্ষে আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে আইইবি টাঙ্গাইল উপ-কেন্দ্রের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আতাউল মাহমুদ, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিকরুল হাসান, আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিয়া ও সম্মানি সম্পাদক আমিনুর রশীদ চৌধুরী (মাসুদ), টাঙ্গাইল উপকেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম, আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মুসলিম উদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ও এ. কে. এম. আয়াতুল­াহ হোসনে আসিফসহ টাঙ্গাইল পলিটেকনিক, সড়ক ও জনপদ অধিদপ্তর এবং আইইবি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন আইইবি টাঙ্গাইল উপকেন্দ্রের সাধারন সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল মাহমুদ।

আর্থিক সাহায্য পেয়ে উচ্ছ¦াস প্রকাশ করেন বন্যার্তরা। তারা বলেন, বন্যায় আমাদের ফসলি জমিসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। আমাদের এ অসহায় ও কঠিন সময়ে সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা জানাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি