০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে মারা যাওয়া স্কুলশিক্ষক করোনায় আক্রান্ত ছিলেন না

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার সেই স্কুলশিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আইইসিডিআরের প্রতিবেদনের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। খবর প্রথম আলো।

ওই ব্যক্তি (৫০) উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি মঙ্গলবার রাত ১০টায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যান। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল তাঁর নমুনা সংগ্রহ করে। ওই ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

এদিকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষার প্রতিবেদন শুক্রবার রাতে হাতে পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে দেখা গেছে, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান শুক্রবার রাত ১১টার দিকে বলেন, তাঁরা আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, ওই ব্যক্তির করোনা ‘নেগেটিভ’। তিনি জানান, এখন পর্যন্ত সখীপুরে কারও দেহে করোনা শনাক্ত হয়নি। জেলার মধ্যে কেবল মির্জাপুর উপজেলার একজন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি