১০:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬ | | ৪০৬
, টাঙ্গাইল :

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিটিভির সাবেক মহাপরিচালক সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি ম হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী আয়োজিত বিজয় মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

তিনি বলেন, মানুষ যখন অধিকার হারায়. বারবার চেষ্টা করেও অধিকার পায়না তখন জীবন মৃত্যুর পরোয়া করে না। মুক্তিযুদ্ধের সময় যারা বিরুদ্ধাচরণ করে তাদের তখন আমরা কিছুই করতে পারি নাই। ৭১ এবং ৭২ এ যাদেরকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু প্রধান হোতারা দাপটের সঙ্গে ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাকি¯ত্মানিদের সাথে আঁতাত করে যারা এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, মা বোনদের লাঞ্ছনা করেছে সেইসব ঘৃণ্য অপরাধীদের বিচার শুরু হয়েছে। ইতোমধ্যেই ঘৃণ্য প্রধান অপরাধীদের বিচার হয়েছে বলে তিনি তার বক্তৃতায় উলে­খ করেন।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক সচিব ড, খোন্দকার শওকত হোসেন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ডেপুটি কমান্ডার মো. শরিফ মাহমুদ। এর আগে তিনি মির্জাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি