০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ইন্টার্ন চিকিৎসক নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে গোলচত্ত্বরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহতের প্রতিবাদে টাঙ্গাইলে শোক র‌্যালি ও  মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে থেকে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। মানববন্ধনে জেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি ম্যাটস্রে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি আ. বাতেন, রাজু আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমান সময়ে নেশাগ্রস্ত ও প্রশিক্ষণহীন চালক দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত বিভিন্ন সড়কে দুর্ঘটনা হচ্ছে। গত রবিবার বিকেলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল ইন্টার্ট চিকিৎসক নিহত হয়। এভাবে আর কত প্রাণ ঝড়বে সড়কে। কত মায়ের বুক খালি করবে নেশাগ্রস্ত চালকরা। দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও হেলপারের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। 

এছাড়া নিরাপদ সড়কে দাবি করেন বক্তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। 

উল্লেখ্য, (১৬ ফেব্রুয়ারি)গত রোববার বেড়াতে গিয়ে বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকায় বাসের চাপায় উদ্দিন হামীম তুর্য্য (২১) ও সাদিয়া ইসলাম নদী (২৬) নামে দুই মেডিকেল ইন্টার্ট চিকিৎসক নিহত হয়। ঘাতক বাসের চালক-হেলপারের গ্রেফতারের দাবিতে রবিবার রাত সাড়ে ১০ দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি