১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অংশ নিবে কান উৎসবে

হিজড়া সম্প্রদায় নিয়ে স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘নপুংসক’

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ মে ২০১৭ | | ২৯৭৩
, টাঙ্গাইল :

হিজড়া স¤প্রদায় নিয়ে তরুণ নির্মাতা মুঈদ হাসান তড়িৎ এবার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ”নপুংসক”। হিজড়া স¤প্রদায় ও মৃত্যু পরবর্তী তাদের সৎকার ব্যবস্থা নিয়েই চলচ্চিত্রের মূল কাহিনী বলে জানিয়েছে নির্মাতা।

টাঙ্গাইলের প্রত্যন্ত এক গ্রামে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। পুরো চলচ্চিত্রে অভিনয় করেছেন একদল নতুন মুখ।

মুক্তির আগে চলচ্চিত্রটির কোন গল্পভাবনা বলতে চান না টাঙ্গাইলের সন্তান তরুণ নির্মাতা মুঈদ হাসান তড়িৎ। তবে বিনোদন দুনিয়ার সর্ববৃহত উৎসব “কান” এ চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যেগ ন্ওেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যা নিয়ে সাধারণ মানুষ কখনো ভাবেন নি।

চলচ্চিত্রটি স্পটলাইট মিডিয়া লিমিটেড এর ব্যানারে নির্মিত হচ্ছে। আসাদুজ্জামান প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাংবাদিক আফজাল হোসেন, তাইফ ওয়াদুদ, রাকিবুল হাসান, ইমন হাসান, জাহিদ হাসান, মেহেদী হাসান প্রমুখ।

তাইফ ওয়াদুদ জানান, হিজড়া চরিত্রে অভিনয়টি আসলে অনেক চ্যালেঞ্চিং ছিল। এত কঠিন বষিয়ের মধ্যেও হিজড়াদের জীবনের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করতে পেরেছি। পরিচাল খুব চমৎকার করে বিষয় গুলি বুঝিয়ে দিয়েছেন। চরিত্রের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছিলাম, আমি যে অভিনয় করেছি সেটা আমার কাছে মনেই হয়নি।

শুটিং শেষে এটি এখন সম্পাদনা টেবিলে। এর পর সংগীতায়োজন করে মুক্তির জন্য প্রস্তুত করা হবে। আগামী বছর বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ”নপুংসক”। এরপর দেশে মুক্তি দেয়া হবে বলেও জানান পরিচালক মুঈদ হাসান তড়িৎ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি