০৩:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগের সম্পাদকসহ দুইজনের অর্থদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে একজনকে সাতদিনের কারাদন্ড ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

গতকাল শুক্রবার রাত ১০টায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালিত ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু (যমুনা) সেতু গাইড বাঁধ সংলগ্ন গোবিন্দাসী পর্যন্ত বেশ কয়েকটি বালুর ঘাট অবৈধ ভাবে পরিচালনা করছেন স্থানীয় কতিপয় ব্যক্তিরা। তথ্যের সত্যতা যাচাইয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে ওই বালুরঘাট ও ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী দুলাল হোসেন চকদারকে ৫০ হাজার টাকা, নিকরাইলের মাসুদের বালুর ঘাট থেকে সিরাজকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদকে ১ লাখ টাকা অর্থদন্ড ও পূর্নবাসন (লেংরা বাজার) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোহরকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। 

অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযানটি পরিচালনা করা হয়। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ডপ্রাপ্ত মোহরকে আজ শনিবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি