১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ২৫ কি:‌মি: যানজট

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব ও পশ্চিমপা‌ড়ে টোল আদায় প্রায় তিনঘন্টা বন্ধ থাকার ফ‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ‌তে সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাজু‌ড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়া‌রি) ভোর চারটা থেকে সকাল পৌনে ৭ টা পর্যন্ত টোল প্লাজায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এছাড়া সকা‌লে মহাসড়‌কের কা‌লিহাতী প‌রে সেতু‌র এক‌লে‌নে টোল আদায় শুরু হ‌লে মহাসড়কে প‌রিবহন ধীরগতিতে করছে। 

অন্য‌দি‌কে সকাল ৭টার দি‌কে মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় ঢাকাগামী ট্রা‌কের সা‌থে সেতুপূর্বগামী পিকআপভ্যা‌নের সংঘর্ষ হয়। এতে হতাহ‌ত না হ‌লেও দূর্ঘটনার ফ‌লে সড়‌কের গা‌ড়ির চাপ বে‌ড়ে যায়।

এরআ‌গে সম্প্র‌তি ঘন কুয়াশার কারণে সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানী ঘটায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহন করেছে বলে জানা গে‌ছে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কার‌নে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। টোলপ্লাজা খুলে দেয়ার পর সড়ক দিয়ে ধীরগ‌তি‌তে যানচলাচল কর‌ছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি