০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রথম পুণর্মিলনী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | | ২৮৬৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীন প্রবীন ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয় কুমুদিনী কমপ্লেক্স এর সবুজ চত্বর।

শুক্রবার এই পুণর্মিলনী অনুষ্ঠানের উদ্বাধন করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মৎসুদ্দি, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধনের পর বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহনে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে শুরু হয় স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান।

এতে কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের ছাত্রী বর্তমান নাইট অ্যাঙ্গল মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ফাহামিদা ইয়াসমিন সানিয়া, ষষ্ঠ ব্যাচের ছাত্রী ডাঃ সামিরা হাসান একতা, বর্তমান অধ্যায়নরত ৪থ বর্ষের ছাত্রী আফছানা কবির প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম তার অনুভুতি ব্যক্ত করেন।

প্রথম পূর্নমিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন রুপে। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি